
ঢাকা-জয়দেবপুর রেলপথের উত্তরার আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকালে বগিগুলো লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন টঙ্গী-আবদুল্লাহপুর এলাকায় রেলব্রিজে ওঠার আগে পেছন থেকে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তাতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাটি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির অধীনে না হলেও খবর পেয়ে আমরা এগিয়ে এসেছি।’
ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি নাশকতা কি না এমন প্রশ্নের জবাবে ছোটন শর্মা বলেন, এই অংশের লাইন বেশ পুরোনো। পুরোনো লাইনের কারণেই হয়তো ট্রেন লাইনচ্যুত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে