কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে হাওরে মাছ ধরা, ধান কাটা ও খড় শুকাতে গিয়ে বজ্রপাতে এক নারীসহ কৃষক ও জেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ও দুপুরের দিকে অষ্টগ্রাম ও মিঠামইনের পৃথক তিন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩৬), খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আনেয়ারপুর গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) ও মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামের আশরব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস হাওরে ধান কাটতে যান। এ সময় আকাশে মেঘ করলে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতের আঘাতে ইন্দ্রজিৎ নিহত হন। পরে খবর পেয়ে তা়ঁর স্বজনেরা মরদেহ উদ্ধার করেন।
দুপুরে অষ্টগ্রাম উপজেলার আনোয়ারপুর গ্রামের বাসিন্দা স্বাধীন মিয়া খয়েরপুর হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে স্বাধীন আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিলে চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামে সকালে বাড়ির সামনে পতিত জমিতে ধানের খড় শুকানোর সময় আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ফুলেছা বেগম নিহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পন বিশ্বাস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে