
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার প্রধান পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তিন দিনের টানা অবরোধের প্রথম দিনে গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পাচরুখী এলাকায় অবস্থান নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা মহাসড়ক অবরোধ করেন। সড়কের মাঝে টায়ার জ্বালান এবং গাছের গুঁড়ি ফেলে রাখেন নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে আড়াইহাজার থানার পুলিশ উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করলে নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল ও শটগানের গুলি ফুরিয়ে এলে নেতা-কর্মীরা চড়াও হন পুলিশের ওপর। পুলিশের তিন কনস্টেবলকে কুপিয়ে জখম করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ডিউটিরত পুলিশের ওপর চড়াও হন। বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে