
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ওরা আমাদের বলে পুলিশ ছাড়া মাঠে আসতে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা ওদের পক্ষে থাকেন। ২৪ ঘণ্টায় বিএনপিকে নারায়ণগঞ্জছাড়া করব। আপনাদের হয়তো মনে নেই, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী (রূপগঞ্জের সাবেক এমপি) নারায়ণগঞ্জে এসে আমাদের অনুমতি ছাড়া পা রাখতে পারেনি।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের রাইফেলস ক্লাবে আয়োজিত কর্মিসভায় শামীম ওসমান এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘আমি গত এক বছর ধরে বলছি, চারদিকে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র করছে একাত্তরের পরাজিত শক্তিরা। তারা আমাদের মা-বোনদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল। তারা এখন লাফালাফি করে বলে সরকারকে ফেলে দেবে। অনেক দিন ধরেই শুনছি। আপনারা আমাদের মা শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল স্লোগান দেবেন, আর তার সন্তান আমরা কি ছেড়ে দেব? তারা আমাদের সমালোচনা করে রাস্তায় মিছিল করে বক্তব্য দেয়, তাতে সমস্যা নাই। কিন্তু যেই ভাষায় গালি দেয়, তা মেনে নেওয়া যায় না। মামুনুল হক ইস্যুতে কতিপয় লোক আমাদের পিষে ফেলতে চায়। ছাত্রলীগ জিজ্ঞেস করে, কী করব। আমি বলেছি, দেখো নেত্রী কী নির্দেশ দেয়।’
শামীম ওসমান আরও বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা আপনাদের সাক্ষ্য রেখে বলছি। তারা আমাকে গডফাদার বলে। বিএনপি-জামায়াতের কাছে মেসেজ দিচ্ছি, যারা জাতির পিতার কন্যাকে নিয়ে গালি দিচ্ছেন, একদম সাবধান হয়ে যান।’
কর্মিসভা থেকে শামীম ওসমান আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিশাল জনসভা করার ঘোষণা দেন। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সোনারগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে