
এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগের সমর্থনে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ রোববার সকাল ১০টা থেকে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা। আন্দোলনকারীদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
সরেজমিন জানা গেছে, আজ সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে সেখানে যোগ দিতে থাকেন। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী। এরপর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
আন্দোলনকারীদের হামলায় আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক পুলিশ বক্সসহ কয়েকটি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন আন্দোলনকারীরা।
মহাসড়কের মানরা এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছিলেন বলে সরেজমিনে জানা গেছে।
এদিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতিতে জেলা শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে