কবি নজরুল সরকারি কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ প্রতিনিধি আব্দুল্লাহ খান ও ‘প্রবাস টাইমস’ রিপোর্টার রনি মিয়া।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অপরিচিত মোবাইল নম্বর থেকে কল পেয়ে ছাত্রাবাসে গেলে তাঁরা হামলার শিকার হন। তাঁদের অভিযোগ, রুমের তালা ভেঙে জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে এবং ক্যামেরা ও নগদ অর্থ লুট করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজে উত্তেজনার সূত্রপাত ঘটে ১১ মার্চ (মঙ্গলবার) মধ্যরাতে, যখন গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে নিয়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের একটি পোস্ট শেয়ার করেন কলেজ সাংবাদিক সমিতির সাবেক দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর। এই পোস্ট শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক শিক্ষার্থী পোস্টটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এর প্রতিবাদে সরব হন। পরদিন ১২ মার্চ (বুধবার) সন্ধ্যায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা লাকীর বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভ শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ মুক্তমঞ্চে অবস্থান নেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘বাঁধন’, ডিবেটিং ক্লাব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে অবস্থান নেন। উত্তপ্ত পরিস্থিতি দ্রুত কলেজজুড়ে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গড়ায়।
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, শিতাংশু ভৌমিক অংকুরকে প্রথমে সাংবাদিক সমিতি থেকে ৭ দিনের শোকজ নোটিশ দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানা সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে