
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রাজ্জাককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। পরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অবসরে যান। চাকরি থেকে অবসরের পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।
২০০১ সালে তিনি টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর তিনি আওয়ামী লীগের কৃষি সম্পাদক হন। ২০০৮ সালে একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১২ সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলাদা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক।
২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর দায়িত্ব পান আব্দুর রাজ্জাক। ২০১৮ সালের নির্বাচনের পরে তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দ্বাদশ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে