
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে টঙ্গী পশ্চিম আরিচপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ওই বৃদ্ধের নাম আব্দুল হাকিম (৭৯)। তিনি টঙ্গীর আরিচপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নিয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে ওই এলাকায় শিশুটির পরিবার বাসা ভাড়া নেয়। বিকেলে আগের বাসা থেকে মালামাল নিয়ে নতুন বাসায় আসে। নতুন ভাড়া বাসায় কিছু মালামাল ও শিশুকে রেখে তার বাবা-মা আগের বাসায় যান। এ সময় বৃদ্ধ আব্দুল হাকিম ওই কক্ষে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে থানায় আনা হয়। শিশুটির মা বাদী হয়ে মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে