মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে বলেন, ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (মেট্রোর ওপরে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইন) ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। বিকেল ৬টা ৫৫ মিনিটে ত্রুটি সারিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়।’
এদিকে হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন বন্ধ হওয়ায় অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বাসে করে যাতায়াত করছেন। এ সময় অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারিকুল ইসলাম নামের এক মেট্রোর যাত্রী লিখেছেন, ‘কারওয়ান বাজার স্টেশনে ৪৫ মিনিট আটকে আছি। হঠাৎ মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। জানি না কখন ছাড়বে। কখন চালু হবে সেটা কেউ বলতে পারে না। গরমে ভেতরে দাঁড়িয়ে অপেক্ষা করা বেশ কঠিন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে