ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘বুধবার বিকেল পর্যন্ত শিশুটি উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম কাজ করছে। নবজাতক মিসিংয়ের ঘটনায় আমাদের হাসপাতালের কারও কোনো গাফিলতি আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের তরফ থেকে গাইনী বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। গতকাল সকালে সুখী বেগম নামে এক নারী গাইনী ওয়ার্ডে সিজারের মাধ্যমে দুটি যমজ সন্তান জন্ম দেয়। ওয়ার্ডের প্রবেশ পথের বারান্দায় দাদির কোলে ছিল তারা। এ সময় কালো রঙের বোরকা পরা এক মহিলা নবজাতকের দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে যমজ নবজাতকের একজনকে কোলে নিয়ে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে