
গাজীপুরে একটি কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে মহানগরীর কাশিমপুর থানার ভবানীপুর এলাকার বিগ বস নামে কারখানাটিতে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের গাড়ি ভাঙচুর করে তাড়িয়ে দেয়। প্রায় তিন ঘণ্টা ধরে কারখানায় আগুন জ্বলছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিগ বস নামের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকেরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা ফিরে আসে। আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি। তাদের সহযোগিতা পেলে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করব।’
আজ সকাল থেকে গাজীপুরের তিনটি কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার থেকে বিক্ষোভ-আন্দোলনের মুখে আজ জেলার পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে