সুদানফেরত বাংলাদেশি কর্মীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৩ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ দেওয়া হবে। গতকাল রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।
বিনিয়োগ ঋণের বিষয়ে মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত হলো, যেসব কর্মী দেশে ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহী, তাদের বাংলাদেশ ব্যাংকের বিধান প্রতিপালন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিনা জামানতে ৩ লাখ ও জামানতসহ ৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ দেওয়া হবে।
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সুদানফেরত যেসব কর্মী পুনরায় বিদেশ যেতে চান, তাঁদের যোগ্যতা সাপেক্ষে অগ্রাধিকারের ভিত্তিতে পছন্দের দেশে পাঠাতে সহযোগিতা করা হবে। বিশেষ করে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে কর্মী পাঠায়, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের নেওয়া হবে। এ ছাড়া আগ্রহী কর্মীদের বিনা মূল্যে দক্ষতা উন্নয়ন/উদ্যোক্তা প্রশিক্ষণ/কাউনসেলিং করানো হবে।
এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে কর্মীদের সঙ্গে যোগাযোগ শেষে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি তথ্যভান্ডার প্রস্তুত করা হবে। এ বিষয়ে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ড বা সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সুদানফেরত কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। এ ব্যাপারে সুদানফেরত সবাইকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ জানান মন্ত্রী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম এনডিসি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাজ্জাদ হোসেন ভূঞা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান প্রমুখ।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে