
রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের দ্বন্দ্বের জেরে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে এক পক্ষের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পাট্টা ইউনিয়নের পার্শ্ববর্তী সাওসাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর লোকজন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড়ে অবস্থিত সাবু গ্রুপের পাট্টা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে হারুন গ্রুপের লোকজন। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত সাতটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ বিশ্বাস বলেন, গতকাল সাওসাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির সময় আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টিসিবির কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল হারুন গ্রুপের বিএনপির কর্মীরা। এ সময় আমাদের (সাবু গ্রুপ) লোকজন কার্ড ছিনিয়ে নিতে বাধা দেয়। তখন দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরে হারুন গ্রুপের পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আকিদুল ইসলামের নেতৃত্বে রাতে আমাদের অফিস ভাঙচুর করে এবং আমাদের সমর্থক রফিক বিশ্বাস ও লিটন বিশ্বাসের বাড়িতে হামলা করেছে।
পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আকিদুল ইসলাম বলেন, টিসিবির পণ্য বিক্রির ঘটনার পর তাঁরা (সাবু গ্রুপের লোকজন) এসে বাহের মোড় বাজারে গুলি ও হাতবোমা ফাটায়। বাহেরমোড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে গুলি ও হাতবোমা ফাটানোর প্রতিবাদে মিছিল করেন বণিক সমমিতির লোকজন। তাঁরা সবাই হারুন গ্রুপের সঙ্গে বিএনপির রাজনীতি করেন। তাঁরা মিছিল করে চলে যাওয়ার পর সাবু গ্রুপের লোকজন নিজেদের অফিস ভেঙে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। অফিস ভাঙার পর আমাদের হালিম বিশ্বাস, রাজ্জাক বিশ্বাস, মিলন ও শরিফুলের বাড়িতে হামলা করেছেন তাঁরা। এ সময় শরিফুলের মোটরসাইকেল লুট করে নিয়ে গেছেন তাঁরা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যান। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে