
নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর আহমেদ (৪৫) নামে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে স্থানীয়রা।
গতকাল বুধবার রাতে সদর উপজেলার গোগনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আহমেদ পেশায় গাড়ি চালক। তিনি গোগনগর ইউনিয়নের গোপচর এলাকার মৃত মহর আলীর ছেলে। আটক ব্যক্তিরা হলেন একই এলাকার আমীর ও ফয়সাল।
নিহতের ভাই জসীম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমীর, ফয়সালসহ পাঁচজনের সঙ্গে কথা বলতে বসে আমার ভাই। আমি খবর পাই সে অসুস্থ। ছুটে গিয়ে দেখি সে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষ গ্রুপের তিনজন দৌড়ে পালিয়ে যায়। সেখানে থাকা আমীর ও ফয়সালকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। মূলত মারধর করার কারণে সে সংজ্ঞাহীন হয়ে পরে। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ঘটনাস্থলে আসা সদর মডেল থানার উপপরিদর্শক ফজর আলী বলেন, ‘ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে