
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ইজতেমা ময়দান দখল করাকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের হামলা ও সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনার মামলায় গ্রেপ্তার তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভীর অনুসারী জিয়া বিন কাসিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর মহানগর আদালতের পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ ও তাবলীগ জামাত শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সাত দিনের রিমান্ড আবেদনসহ আজ রোববার সকালে জিয়া বিন কাসিমকে আদালতে হাজির করে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশ। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
আদালতে বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, ‘ইজতেমার সাদপন্থী জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হলে তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালতের বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এদিকে রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জুবায়ের অনুসারীরা জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন।
টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জুবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা দায়ের করা হয় টঙ্গী পশ্চিম থানায়।
মামলায় মাওলানা সাদ অনুসারী তাবলীগের শীর্ষ মুরুব্বিসহ ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়।
গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর (শুরায়ী নেজাম) সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
২০ ডিসেম্বর তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে