
গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির মামলায় আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ২ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের অফিস ভবনের গেটের তালা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার কক্ষের আলমারি ভেঙে ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরদিন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রোমেল বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
ওসি আরও জানান, ৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানকার মৌসুমি শ্রমিক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের নাজমুল মাতুব্বরকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার বলিপাড়া গ্রামের আতাউর রহমান রাজুকে (৪০) তাঁর বাড়ি থেকে এবং খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের তাতকুপ্পা এলাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. হাবিব শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে