
গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদলের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি।
আজ রোববার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে আয়োজন করা হয়। এতে মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গাজীপুর মহানগরীর সদর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের জান্নাতুল ইসলাম (২০), ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বান্দীয়া গ্রামের মেহেদী হাসান (২৫), গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়া (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভানোয়া ২৪ নম্বর ওয়ার্ডের জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর ছায়াবিথী এলাকার শাহানুর আলম (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন কানাইয়া পূর্বপাড়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২), গাজীপুর মহানগরীর সদর থানাধীন মধ্য ছায়াবিধি, ২৮ নম্বর ওয়ার্ডের সোহেল রানা (৩৮)।
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় চিলাই ব্রিজের কাছে রেললাইন কেটে ফেলা হয়। এতে গত ১৩ ডিসেম্বর (গত বুধবার) ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের এক যাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ ১০ কয়েকজন গুরুতর আহত হন।
এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় গত বৃহস্পতিবার মামলা হয়। ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন, রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে