রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের অধিকাংশেরই মাথায় আঘাত রয়েছে। আহতদের অন্তত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা কলেজের সামনে এ সংঘর্ষ হয়। ঢামেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন ১০ জন, আইডিয়াল কলেজের ৩ জন ও ইটের আঘাতে আহত হওয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে ঢাকা কলেজের আহত ছাত্ররা জানান, আজ কলেজের হল রুমে তাদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে বের হয়ে বিজয় চত্বর নাঈমের গলি গেটের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়।
তাদের অভিযোগ—ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢুকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেছে।
তবে ঢাকা কলেজেরই অপর এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, তারা জানতে পেরেছেন আজ সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রদের সন্দেহ করে। যে কারণে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে এসে তাদের ওপর হামলা করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় ১৪ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে মারামারি বিস্তারিত কিছুই জানা যায়নি।
এ দিকে নিউমার্কেট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের নতুন ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
তিনি আরও বলেন, ‘তবে দুই কলেজের ছাত্রদের মধ্যে সকালে যে কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরেই দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে