
মানিকগঞ্জের ঘিওরে ডিউটিরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে।
ঘিওর পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল রফিকুল ইসলাম রাত ৮টা থেকে থানার অফিস গেটে দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টা পর্যন্ত ছিল তাঁর দায়িত্ব পালনের সময়।
সেখানে দায়িত্ব পালন শুরুর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল। পরে তাঁকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। রফিকুল ইসলাম ২ সন্তানের জনক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। হঠাৎই তাঁর ডায়াবেটিস শূন্য হওয়ায় তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, থানায় দায়িত্ব পালনকালে রাত সোয়া ৮টার দিকে কনস্টেবল রফিকুল অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাঁদের নির্দেশে রফিকুল ইসলামের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে