সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাস্টের ধানমন্ডি অফিসে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক ও যুগ্ম সচিব কাজী দেলোয়ার হোসেনের হাতে অনুদানের চেকটি তুলে দেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।
অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ‘ট্রাস্ট ফান্ডটি’ গঠন করা হয়। এই উদ্যোগের গর্বিত অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ। ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ার হোসেনও আগামী দিনে বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুদানের চেক তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক যাদব সরকার, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, অ্যাসোসিয়েট ব্রান্ড ম্যানেজার মো. আশিকুর রহমান, পিআর কো–অর্ডিনেটর ইকরাম হোসেনসহ অন্যরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে