শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় দুটি মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাজিরার বিলাশপুর ইউনিয়নের মেহের আলী মাদবরকান্দি গ্রামে অবস্থিত আরশেদ পাগলার মাজার ও নড়িয়ার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে অবস্থিত শালু শাহ মাজারে স্থানীরা এ হামলা চালায়। এর মধ্যে আরশেদ পাগলার মাজারে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়।
মাজার দুটিতে হামলার ঘটনায় শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুল আলম গতকাল শুক্রবার রাতে তাঁর কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি সভা করেছেন। সভায় মাজার বা ধর্মীয় স্থাপনায় আর কোনো হামলা, ভাঙচুরের ঘটনা না ঘটে তার জন্য রাজনৈতিক দলসহ সবার প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার মেহের আলী মাদবরকান্দি গ্রামের বাসিন্দা আরশেদ মোল্যা চিশতিয়া নুরুল্লাহপুরের ভক্ত। ১৫ বছর আগে বাড়ির সামনে তিনি ফকির করিম শাহের নামে একটি মাজার গড়ে তোলেন, যা এলাকায় আরশেদ পাগলার মাজার নামে পরিচিত।
প্রতিবছর ভাদ্র ও মাঘ মাসে সেখানে ওরস হয়। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ওই ওরসে আসেন। গতকাল জুমার নামাজের পর ওই এলাকার কয়েকশ লোক জড়ো হয়ে মাজারে হামলা চালায়। পরে মাজারের স্থাপনায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা।
অপরদিকে নড়িয়া উপজেলার পোড়াগাছা গ্রামে মজিদিয়া দরবার শরিফ অবস্থিত। ওই দরবার শরিফ শালু শাহর মাজার নামে পরিচিত। ২০-২৫ বছর আগে মাজারটি গড়ে তোলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে সেখানে ওরস হয়। গতকাল জুমার নামাজের পর স্থানীয়রা মাজারটিতে ভাঙচুর করে।
এ ঘটনায় পুলিশ সুপার (এসপি) মাহবুবুল আলম গতকাল শুক্রবার রাতে তাঁর কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি সভা করেন। সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ওলামা পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের নেতারা অংশ নেন এবং বক্তব্য দেন।
সভায় জেলা জামায়াতের সাবেক আমির খলিলুর রহমান বলেন, মাজার বা যে কোনো স্থানে যদি কোনো ধর্মবিরোধী বা অসামাজিক কাজকর্ম হয়ে থাকে, তা আইনের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
এ ছাড়া সভায় অংশ নেওয়া বিএনপিসহ সব দলের নেতারা আইন হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, যারা মাজারে হামলা, ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যে কোনো ধরনের উগ্রবাদ ও বিভিন্ন স্থাপনায় হামলা মোকাবিলায় বিভিন্ন দলের নেতারা পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে