
একটি মোটরসাইকেলে শিশুকন্যা আনিশা, ছেলে তানভীর ও স্ত্রী তানিয়াকে নিয়ে মাওনা চৌরাস্তার একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনিসুল ইসলাম আনিস। খাওয়া-দাওয়া শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা চারজনসহ ছয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা মেডিকেল ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার আগেই আনিশার মৃত্যু হয়।
গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের এসিআই কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মৃত্যু হয় আনিশার।
নিহত আনিশা (৫) মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের আনিসুল ইসলাম আনিসের (২৮) কন্যা। গুরুতর আহত হয়েছেন আনিসুল ছাড়াও তাঁর স্ত্রী তানিয়া (২৪) ও শিশুপুত্র তানভীর (১০)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে