
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ মাল্টিপারপাস কমপ্লেক্সে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
১০ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চারপাশ ঘুরে হাতিরঝিলে সমাপ্ত হবে ম্যারাথন। এ কারণে এদিন দুপুর পর্যন্ত হাতিরঝিলের রাস্তা বন্ধ থাকবে।
আয়োজক কমিটির প্রধান বলেন, ‘ঢাকা ম্যারাথন উপলক্ষে হাতিরঝিল রাস্তাটি দুপুর পর্যন্ত বন্ধ থাকবে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে কথা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২-এ ২০০ জন দেশি-বিদেশি নারী-পুরুষ দৌড়বিদ অংশ নেবেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে অংশগ্রহণ করবেন। এরই মধ্যে ৩০ জন এলিট রানার নিবন্ধিত হয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে—মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া।
সাফ দেশগুলোর মধ্যে ফুল ম্যারাথনে অংশ নেবেন আনুমানিক ৩০ জন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা উল্লেখযোগ্য।
এই ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আয়োজনে সেনাবাহিনীর সহযোগী হিসেবে রয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ও নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
ম্যারাথনকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে এবারের আয়োজনে প্রথমবারের মতো এআইএমএসের প্রেসিডেন্ট ফ্রান্সিসকো বোরাও এবং এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনসহ অন্যান্য দেশের অ্যাথলেটিকস ফেডারেশনগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে