বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের প্রথম দিনে আজ রোববার দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় শিববাড়ি-জয়দেবপুর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নি-সংযোগ করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো হয়।
তবে নিজের আয়ের একমাত্র অবলম্বন ওই বাসে আগুন দেখে বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
বাসমালিক দেলোয়ারের চাচাতো ভাই সাগর হোসেন আজকের পত্রিকাকে জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায়। বর্তমানে তারা গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় ভাড়া বাসায় থাকেন। দেলোয়ার তাঁর শেষ সম্বল ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় বাসটি কিনেছেন। এ জন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়।
তিনি আরও জানান, ভাড়া বাসায় থেকে দেলোয়ার তুরাগ পরিবহনের নামে তার গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান। বাসটির মালিক হওয়া সত্ত্বেও নিজেই গাড়িটির চালান দেলোয়ার। দীর্ঘদিন ধরেই ট্রিপ শেষে গাড়িটি ভাড়া বাসার পাশে বরকত সরণিতে সড়কের পাশে পুকুর পাড় দাঁড় করিয়ে রাখেন।
ঘটনার বিবরণীতে সাগর হোসেন বলেন, প্রতিদিনের মতো শনিবার ভোররাতে একই স্থানে গাড়িটি রেখে বাসায় যান দেলোয়ার। দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুড়ো গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পরে এলাকাবাসী পাশের পুকুরের পানি দিয়ে গাড়ির আগুন নেভায়।
তিনি আরও জানান, নিজের শেষ সম্বল গাড়িটিতে অগ্নিকাণ্ডের খবর শুনে বাসা থেকে ছুটে যান দেলোয়ার। কাছে গিয়ে বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এখন দেলোয়ার কীভাবে বাসের কিস্তির টাকা পরিশোধ করবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা।
অগ্নিসংযোগের বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ বরকত সরণির সড়কের পাশে পুকুর পাড় দাঁড় করানো বাসে অগ্নিসংযোগের খবর শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করেছে, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে