
ঢাকার কেরানীগঞ্জে সীমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কথিত পরকীয়া প্রেমিক ইমাম হোসেন (২০) দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাঁকে আটক করেছে।
স্থানীয়রা জানান, ইমাম হোসেন আমবাগিচা বৌবাজার এলাকায় ভাড়া থাকেন। পাশের গৃহবধূ সীমা আক্তারের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ইমাম হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সীমার সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ইমাম হোসেন। তখন সীমার চিৎকার শুনে আশপাশের লোকজন ইমাম হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। আহত সীমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইমাম হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিমের সঙ্গে ইমাম হোসেনের ‘রিলেশন’ ছিল। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, ইমাম হোসেনের বাড়ি ভোলায়। সেখানকার একটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে স্নাতক পড়তে ঢাকায় এসেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে