ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ৩০ থেকে ৪৫ মিনিট ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এতে কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট শিডিউলে বিলম্ব হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, বরিশাল থেকে ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় কারিগরি ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করতে চান। পরে উড়োজাহজটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। উড়োজাহাজটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিমানের বরিশাল থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সব যাত্রী নিরাপদ ও অক্ষত আছেন। কারও কোনো সমস্যা হয়নি।’
তবে বিমানের জরুরি অবতরণের ঘটনায় প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ জানান, বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণের সময় ফায়ার সার্ভিসের ইউনিট প্রস্তুত ছিল। তবে তাঁদের কাজ করতে হয়নি। এ সময় কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। তবে সেগুলোর প্রয়োজন হয়নি।
এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারকে আজকের পত্রিকা পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে