
মাদারীপুরে ইঁদুর ধরার ফাঁদ থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন।
এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার তাঁর বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারা জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গেলে তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির প্রাণী খাঁচাতে আটকে আছে। পরে তিনি খাঁচাটি বাড়িতে নিয়ে এসে অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করেন। এ ধরনের প্রাণীর খবর পেয়ে আশপাশের লোকজন এক নজর দেখার জন্য মনির তালুকদারের বাড়িতে ভিড় করেন।

আজ বুধবার দুপুরে খবর পেয়ে মাদারীপুর বন বিভাগ থেকে লোক এসে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান। এ সময় তারা বলেন, বিরল এই গন্ধগোকুল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
স্থানীয় মহসিন, আরিফুর রহমান, ফয়সাল, কাওসার জানান, বিলুপ্ত এই প্রাণীটিকে কেউ তাল খাটাশ, কেউ ভোন্দর, আবার কেউ সাইরেল বলছেন। মূলত বনজঙ্গল ও পুরোনো এলাকার গাছপালায় এই প্রাণীটিকে দেখা যায়। এর শরীর থেকে পোলাও চালের মতো সুগন্ধ বের হয়। তাই এর নাম গন্ধগোকুল।
মাদারীপুরের বন বিভাগ অফিসের বাগান মালি মো. হুমায়ুন কবির বলেন, ‘এক সময়ে গন্ধগোকুল প্রাণী অনেক দেখা যেত। তবে এখন আর দেখা যায় না। খবর পেয়ে আমরা প্রাণীটি নিয়ে এসেছি। পরে এই বিরল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে