
দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২২ সালের কার্যনির্বাহী কমিটি। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্র্যাবের বিদায়ী কমিটি নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কমিটির নেতাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, আবুল খায়ের, সাবেক উপদেষ্টা শেখ নজরুল ইসলামসহ ক্র্যাবের নতুন কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়া এবং অপরাধবিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় ক্র্যাব কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার কার্যক্রম শেষে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। এর আগে প্রতিষ্ঠার ২৬ বছর পর ৭ ডিসেম্বর ডিআরইউ কার্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে