রাজধানীর বংশালে নিমতলী এলাকার একটি বাসায় ওয়াসিম রানা (২৯) নামে এক ছাত্রলীগ নেতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর বন্ধু ও সহপাঠীরা জানিয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বংশাল নিমতলী এলাকার বাসা থেকে ওয়াসিম রানাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে রানার বন্ধু ইমরান হোসেন বাবু জানান, রানা সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি। ওই কলেজে ইসলামিক স্টাডিজে মাস্টার্সের ছাত্র ছিলেন। বংশালের নিমতলীর ছাতা মসজিদ এলাকায় শেখ বোরহান উদ্দিন কলেজের পেছনের একটি বাসায় তাঁর এক ভাগনেকে নিয়ে থাকতেন।
ইমরান আরও জানান, ‘রাতে তাঁর ভাগনে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাদের খবর দেয়। বাসায় গিয়ে দরজা ভেঙে দেখা যায় রানা ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। দ্রুত তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।’
ইমরান জানান, রানার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার হিজলা গ্রামে। বাবা মৃত এনায়েত হোসেন মোল্লা। তাঁর এক ভাই কিছুদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে রানা বিষণ্নতায় ভুগছিলেন। প্রায়ই চুপচাপ থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বংশালের নিমতলীর বাসা থেকে ওই ছাত্রলীগ নেতাকে তাঁর বন্ধু ও সহপাঠীরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ‘সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর আমরা পেয়েছি। বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে