
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসীসহ তিনজনকে অপহরণ করে ৩০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় মামলার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রবাসীসহ অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রবাসীসহ তিনজনকে উদ্ধার করা হয়।
পরে ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণের জন্য আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাঁদের আদালতে পাঠানো হয়। তাঁরা হলেন মালয়েশিয়াপ্রবাসী আক্কাস মোল্লা (৪৮), তাঁর ছেলে মিলন মোল্লা ও ভাতিজা মোস্তাক মোল্লা। ভুক্তভোগীরা পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দী গ্রামের বাসিন্দা।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে প্রবাসী আক্কাস মোল্লা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তী সময় বিমানবন্দরের ওই রাত সাড়ে ১১টার দিকে আগমনী ১ নম্বর ক্যানোপির বাইর গেটে সামনের রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা অপহরণকারীরা প্রবাসী আক্কাস মোল্লা, তাঁর ছেলে ও ভাতিজাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে একটি মামলা করেন।
কীভাবে অপহরণ করা হলো? এমন প্রশ্নের জবাবে ওসি তাসলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণকারীরা ভুক্তভোগী প্রবাসীকে বলেন, আপনার সঙ্গের দুজন যাত্রী আমাদের গয়না নিয়ে গেছেন। তাদের বাড়ি দেখিয়ে দেওয়ার অনুরোধ জানালে প্রবাসী রাজি হয়ে তাদের স্বজনেরা গাড়িতে ওঠেন। তারপর অপহরণকারী তাদের রূপগঞ্জে নিয়ে আটকিয়ে রেখে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে তাদের মুক্তিপণের টাকার জন্য শারীরিক নির্যাতনও করা হয়।’
তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে পুলিশি হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। পরবর্তীকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে