
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কোনো পরিকল্পনা এখনো করেননি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ এ কথা বলেন।
রাজনৈতিক দল গঠনের জন্য উপদেষ্টার পদ থেকে তাদের পদত্যাগের পরিকল্পনার বিষয়ে একটি দৈনিক পত্রিকায় আজ সংবাদ প্রকাশিত হয়েছে। সে বিষয়ে সাংবাদিকেরা নাহিদের প্রতিক্রিয়া জানতে চান।
জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়টি কোন উৎস থেকে পত্রিকায় লেখা হয়েছে, সেটা উল্লেখ নাই। এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আমাদের (উপদেষ্টা নাহিদ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার) দিক থেকে হয়নি। আর হলে অবশ্যই জানানো হবে। রাজনৈতিক দলে অংশগ্রহণের প্রয়োজন হলে অবশ্যই জানাব। তবে সেটা আমরা এখনো ভাবি নাই।’
রাজনৈতিক দলগুলো এ ধরনের আলোচনা শুরু করেছিল বলে জানান উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, এই আলাপটা আসছিল রাজনৈতিক দলগুলো থেকে। তারা সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করা নিয়ে প্রশ্ন তুলেছিল। তখন আমি বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক আর অন্য কোনো রাজনৈতিক দল হোক, আমরা সরকারে থাকা অবস্থায় সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হবো না। এখন পর্যন্ত আমাদের এমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে