রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও কুনিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
হাসপাতালে নিহত ব্যক্তির ভাতিজা আবির হোসেন বলেন, তেজগাঁও মধ্য কুনিপাড়া তাঁদের স্থানীয় বাড়ি। সে বাড়িতেই থাকত। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বাইর থেকে বাড়িতে আসছিলেন তিনি। কুনিপাড়া নুরুল ফার্মেসির সামনে এলে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপর থেকে তাঁর চাচা আক্তার হোসেনের মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তেজগাঁও এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, মাথায় ইট পড়ে আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৮ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে