
রংপুরের মিঠাপুকুরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে গিয়ে শিশুধর্ষণের ঘটনায় মামলার আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
গতকাল রোববার বিক্ষোভ মিছিল শেষে মিঠাপুকুর থানায় গিয়ে এ সময়সীমা বেঁধে দেন তাঁরা। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে প্রতিবেশী নানা রুহুল আমিনের বাড়িতে যায় ওই শিশু। এ সময় রুহুল আমিন বাগান থেকে দুটি ফুল তুলে দিয়ে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। পরে অভিযোগ পেয়ে থানা-পুলিশ শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনা বেগতিক দেখে পালিয়ে যান রুহুল আমিন।
এদিকে তিন দিনেও মামলার আসামিকে গ্রেপ্তার করতে না পারায় বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-জনতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সভা শেষে আন্দোলনকারীরা মিঠাপুকুর থানা চত্বরে গিয়ে পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রুহুল আমিনকে গ্রেপ্তার করার সময়সীমা বেঁধে দেন।
এ সময় পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক সবার উদ্দেশে বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। পুলিশের ওপর আস্থা রাখেন, রুহুল আমিনকে তাঁর অপকর্মের জন্য কঠোর শাস্তি পেতে হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে