
সাভারের গেন্ডা এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করে খুন হয়েছিলেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী মারুফ খান। তাঁকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজিয়া নাহিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শিমুল হাওলাদার ওরফে শ্যামল, শামীম আলী, ইমরান হোসেন, ফয়সাল আহম্মেদ মোত্তাকিন ও লিটন ওরফে রইচ।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা সবাই জামিনে ছিলেন। তবে রায়ের দিন আসামি ফয়সাল আহমেদ আদালতে হাজির হননি। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্য পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
রায় জানতে আদালতে এসেছিলেন মারুফ খানের বাবা আতাউর রহমান খান। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি।’
মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফ খানের বান্ধবী মুনাকে উত্ত্যক্ত করতেন। ২০১৮ সালের ২১ আগস্ট বিকেলে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় তারা মুনাকে উত্ত্যক্ত করে। মারুফ এর প্রতিবাদ করেন এবং মুনাকে রিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন। সেদিনই সন্ধ্যায় আসামিরা মারুফের ওপর হামলা চালায়। মঞ্জু তাঁকে ছুরিকাঘাত করে। এতে মারাত্মক আহত হন মারুফ। তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পথে মারুফের মৃত্যু হয়।
এ ঘটনায় মারুফের ভাই লুৎফর রহমান খান মানিক হামলার পরদিন সাভার মডেল থানায় মামলা করেন। সিআইডি পুলিশ ২০১৯ সালের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে