
কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম বারোমাসি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন ভূঁইয়া (৪৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের বরুণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল মোট ছয়টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় ১২ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুমিত এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার বরুণপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল ঢাকি গ্রাম থেকে আসছিল। এ ঘটনায় আহতরা হলেন হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলচেও গ্রামের হৃদয় মিয়া (১৯), মোবারক হোসেন (১৮), জাকির হোসেন (২০) ও অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের বর্ধমানপাড়ার রউফ ভূইয়ার ছেলে হারুন ভূঁইয়া। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল শনিবার ঈদের দিন দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ছয়টি সড়ক দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
অন্য দুর্ঘটনায় আহতদের মধ্যে যাঁদের পরিচয় জানা গেছে, তাঁরা হলেন মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের তেলিখাই গ্রামের চন্দ্র ভূইয়া (৬৫), টুটুন ভূইয়া (৩০), ঘাগড়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সোহেল রানা (২৯) এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিঙ্গল গ্রামের কামাল মিয়া (২৪)।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে