
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ রোববার তাদের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর–অগ্নিসংযোগ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সদর উপজেলার বেদগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন–আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী ও কামাল হোসেন মোল্লা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আমিনুর রহমান বলেন, ‘উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিন আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে এই ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে সদর থানায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে