রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয় পরিবারের ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই এ ভবনের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন।
আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে বসানো ঢাকা জেলা পরিষদের তথ্য ও নিহত স্বজনদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন সৈয়দ মোবারক হোসেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনিসহ পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছেন। নিহতরা হলেন—সৈয়দ মোবারক হোসেন (৪৮), তাঁর স্ত্রী স্বপ্না আক্তার, দুই মেয়ে সৈয়দা ফাতেমা তুজ জহুরা কাশপিয়া (১৬), আমেনা আক্তার নূর ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৮)।
দুর্ঘটনায় মারা যান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তাঁর মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি তাজরিন নিকিতা।
রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা পপি রায় (৩৩) দুই ছেলেমেয়েকে নিয়ে গতকাল কাচ্চি ভাইয়ে যান। ছেলে আহত হলেও আগুনে পুড়ে মারা যান তিনি ও তাঁর মেয়ে সম্পূর্ণ পোদ্দার (১২)।
গতকালের ঘটনায় নিহত হন নাজিয়া আক্তার (৩১) ও তাঁর ছেলে আরহান মোস্তফা আহমেদ (৬), মতিঝিল এজিবি কলোনির মেহেরা কবির দোলা (২৯) ও তাঁর বোন মাইশা কবির মাহি (২১), মালিবাগের রুবি রায় (৪৮) ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা রায় (১৮)।
এদিকে আজ বিকেলে সুফিয়া নামের এক নারী তাঁর বোন ও ভাগনের খোঁজ করতে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। নিখোঁজেরা হলেন—রাজধানীর উত্তর বাড্ডার ফারহিন খান সাথী (২৮), তাঁর দুই ছেলে তাসিফ (১৪) ও নাহিয়ান (১২)। তাঁরা দুজনই খিলগাঁও সরকারি স্কুলের ছাত্র।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে