
ঢাকা-ময়মনসিংহ রেলরুটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক। ঘটনাস্থলে রেললাইন কাটা ছিল বলেও জানান তিনি।
আজ বুধবার ভোর ৪টার দিকে গাজীপুরের ভাওয়ালে রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চিলাই ব্রিজের কাছে ঢাকা অভিমুখী ট্রেনটিতে এ ঘটনা ঘটে। এরপর থেকেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নিহতের নাম মো. আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওনা গ্রামের বাসিন্দা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। পুরো ঘটনা তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজীবসহ আহত সাতজনকে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে কিছু দূর অগ্রসর হওয়ার পরপরই ইঞ্জিনসহ এর সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে