
ফরিদপুরের ভাঙ্গায় জমির সীমানা নির্ধারণ নিয়ে ফিতা ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে এ ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফারুক ফকিরের দীর্ঘদিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধপূর্ণ জমি নিয়ে সালিস বৈঠকের মাধ্যমে জমির পরিমাপ শুরু হয়। এ সময় জমির সীমানা নির্ধারণ নিয়ে ফিতা ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এর জেরে উভয় পক্ষ সালিসের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ফরহাদ মাতুব্বর (২৮), জাহাঙ্গীর মাতুব্বর (৬১) ও মাফিয়া বেগমকে (৪৯) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে