
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন আহত হয়েছে। আজ সোমবার উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ৩০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস সামনে থাকা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে রোগীসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে