মাদারীপুরে বিদ্যুৎ অফিসের পুকুরে ১০টি গুইসাপ মরে ভেসে উঠেছে। কয়েক দিন ধরে ভেসে ওঠা গুইসাপগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
আজ বৃহস্পতিবার বিকেলে গুইসাপগুলোকে মাটিচাপা দেওয়া হয়। তবে এতগুলো গুইসাপ একসঙ্গে কীভাবে মারা গেল তার সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর পুকুরে অনেক বছর ধরে বড় সাইজের প্রায় ১৫টি গুইসাপ বাস করে আসছে। হঠাৎ গত কয়েক দিন আগে গুইসাপগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে মধ্যে প্রায় ১০টি সাপ মরে ভেসে উঠতে দেখা যায়।
এদিকে সাপগুলোর মরে পচে যাওয়ার দুর্গন্ধে আশপাশের মানুষের কষ্ট হচ্ছিল। অন্যদিকে পরিবেশও দূষণ হচ্ছিল। পরে স্থানীয়দের চাপের মুখে আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতায় ওজোপাডিকো সাপগুলোকে মাটি চাপা দেয়।
নাম না প্রকাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সম্প্রতি পুকুরটিতে ওজোপাডিকো-এর কর্মকর্তা-কর্মচারীরা মাছ চাষ শুরু করেছেন। এতে কিছু মাছ গুইসাপগুলো খেয়ে ফেলেছে। তাই ধারণা করা হচ্ছে, পরিবেশবান্ধব এই সাপগুলোকে তারাই বিষ দিয়ে মেরে ফেলেছে।
এ ঘটনার বিচারের দাবিতে এলাকাবাসী মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। তাই তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তাঁরা।
ওজোপাডিকোর নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এটা বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যুতের খুঁটি পুকুরের সঙ্গে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুইসাপগুলো মারা গেছে। এখানে কেউ বিষ দিয়ে সাপগুলো মারেনি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে