
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি। আজ বুধবার বেবিচকের সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস, এন্টি ড্রোন সিস্টেম এবং প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমসসহ অ্যাভিয়েশন–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেবিচক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এবং সদস্য (নিরাপত্তা)।
পরবর্তীকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স মিস ডেবরা বয়েস বেবিচক চেয়ারম্যানের সঙ্গে বেবিচকের সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে কানাডা সরকারের বিভিন্ন সহযোগিতা এবং স্মার্ট বিমানবন্দর তৈরির বিষয়ে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। দুই দেশের প্রতিনিধিরা সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে