নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার মোগরাপাড়া, পিরোজপুর ও সনমান্দী ইউনিয়নের ১৫ গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম।
তিতাস গ্যাস সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়নের ১৫ গ্রামে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই উপজেলার সব অবৈধ গ্যাস সংযোগ কার্যক্রম সম্পন্ন হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলী তৌফিকুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে