
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দেন। এতে অধিদপ্তরের কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধরা গত রোববার থেকে অধিদপ্তরের সামনে কর্মসূচি পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে আন্দোলনরত কয়েক শ স্বাস্থ্যকর্মী অধিদপ্তরের গেটে তালা লাগিয়ে দেন।
আন্দোলনরত স্বাস্থ্যকর্মী জানান, গত রোববার থেকে তাঁরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। গতকাল সোমবার থেকে অনশন শুরু করেছেন। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে আজ মঙ্গলবার গেটে তালা দেওয়া হয়েছে।
২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে তাঁদের নিয়োগ দেওয়া হয়। পরে তাঁদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তর করা হয়। একই সঙ্গে মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্টসহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১ হাজার ১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে কাজ করছেন ১ হাজার ৪ জন।
প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাসে কর্মীরা জানুয়ারি থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রকল্প ছয় মাস বাড়ানো হবে এবং অর্গানোগ্রাম (ওপি) করে তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, এমনটি বলা হলেও কোনো অগ্রগতি হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে