ভোটের শেষের দিকে ঢাকা-৮ আসনে (রমনা-মতিঝিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছেন ছাত্রলীগের নেতা-কর্মী। তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে কার্জন হল কেন্দ্রে এ ঘটনা ঘটে। নৌকায় সিল মারার একটি ভিডিও ফুটেজ আজকের পত্রিকার হাতে এসেছে।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে কেন্দ্রে প্রবেশ করে কোনো ধরণের কার্ড না নিয়ে উপর্যুপরি নৌকায় সিল মারেন। তবে তাদের কেউ বাধা দেওয়ার সাহস করেননি। কেন সিল মারছেন জানতে চাইলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তেড়ে আসেন বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।
প্রত্যক্ষদর্শীরার আরও বলেন, ঘটনার সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও ছিল। কিন্তু তাদেরকেও ভয়ভীতি দেখায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তবে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেছেন বলে জানান একাধিক গণমাধ্যম কর্মী।
কেন্দ্রের তথ্যমতে, ওই কেন্দ্রে মোট ২ হাজার ৪৭৯ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৪৫৩টি, ৯টি ভোট বাতিল হয়েছে। নৌকা পেয়েছে ৪৩২ ভোট, মিনার ৪, সোনালী আঁশ ১, আম ১, লাঙল ৫ ও কবুতর পেয়েছে ১ ভোট।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে