আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মব জাস্টিসের নামে অন্যায়ভাবে পদত্যাগ, অপসারণ, বরখাস্ত ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শিক্ষকদের স্বপদে বহাল এবং কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়েছে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা।
আজ শনিবার শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপসারিত শিক্ষকেরা এ দাবি জানান।
আলকাছ উদ্দিন আহমেদরে সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গত ৫ আগস্টের সরকার পতনের পর বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকেরা। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম তালুকদার।
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরা প্রবেশ করে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন। একটি পক্ষ এটিকে নিজেদের ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে নিয়েছেন।
তারা আরও বলেন, অন্যায়ভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিরপরাধ প্রায় দুই হাজার শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সেই পদবঞ্চিত শিক্ষকদের ফিরতে পর্যন্ত দেওয়া হচ্ছে না।
তারা আরও বলেন, আমরা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। প্রতিষ্ঠানের বেতনের ওপর আমাদের চলতে হয়। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা মবজাস্টিসের শিকার, তারা সরকারের কাছে ন্যায় বিচার চাই।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে