
চাঁদপুরের মতলবের মোহনপুর পর্যটন কেন্দ্রসংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুরের কোস্টগার্ড। আজ রোববার সকালে সুষ্মিত সাহা (১৬) নামের ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ২৩ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির দুই শিক্ষার্থী সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক অন্য শিক্ষার্থীরা ডুবে যাওয়া শাহরিয়ার ইশতিয়াক শামসকে (১৬) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুষ্মিত সাহা নামে ওপর শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে চাঁদপুরের কোস্টগার্ড। আজ সকাল সাড়ে ৮টায় মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকে সুষ্মিত সাহার মৃতদেহ উদ্ধার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য মৃতদেহটি মোহনপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের ওই কর্মকর্তা নিশ্চিত করেন।
মোহনপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে