নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও ছাত্র শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি গ্রেপ্তারকৃত নেতা–কর্মীদের মুক্তি দাবি করেন। গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁও পৌর বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবুল কাসেম, জামপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি মো. আমজাদ হোসেন লতিফ, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নবী হোসেন, পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আনসর মিয়া, বারদী ইউনিয়ন যুবদল নেতা মো. শামীম মিয়া ও পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা মো. আবুল হোসেন। এ ছাড়া রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে ছাত্র শিবিরকর্মী হাফিজুর রহমান, মিরাজ মাহমুদ, সুখেরটেক এলাকা থেকে মাহমুদুল হাসান ও পশ্চিম বেহাকৈর এলাকা থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান জানান, নেতা–কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করছে। পাশাপাশি নেতা–কর্মীদের বাড়ির মহিলাসহ তাদের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শনিবারের ঢাকার মহাসমাবেশকে ঘিরে ভীতি ছড়াতেই এ গ্রেপ্তার করছে পুলিশ। দ্রুত পুলিশের এমন আচরণ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। গ্রেপ্তারকৃত নেতা–কর্মীদের সোনারগাঁ বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন মামলায় বিএনপি ও ছাত্র শিবিরের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে