
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএর সাবেক এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ইসদাইরে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুস সোবহান (৬৫) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন।
নিহত সোবহান কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন।
নিহতের ছোট ছেলে তানভীর হোসেন বলেন, ‘সকালে বাবা প্রতিদিনের মতো ইসদাইর রেললাইন এলাকায় হাঁটতে বের হন। কিন্তু আজকে দীর্ঘ সময় পরেও বাড়ি ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁকে খুঁজতে বের হই। পরে জানতে পারি এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে বাবার লাশ শনাক্ত করি।’
আত্মহত্যা করেছে কি না—এমন প্রশ্নে বলেন, ‘আমার বাবার কোনো শত্রু ছিল না এবং আত্মহত্যা করার মতোও কোনো কারণ ছিল না। কোনো কারণে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে।’
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, নিহত ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেনটি হুইসেল দিয়ে আসছিল এবং আশপাশের লোকজনও তাঁকে দূর থেকে চিৎকার করে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি অন্যমনস্ক থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ চেয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে