
শরীয়তপুরের জাজিরায় সৎবাবা ও মায়ের নির্যাতনের শিকার হয়ে আরিফা নামের ১৬ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা চাঁদনী আক্তার ও সৎবাবা খোরশেদকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা চাঁদনী আক্তারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আর তাঁর দ্বিতীয় স্বামী খোরশেদের বাড়ি বরিশাল জেলায়। চাঁদনী আক্তার তাঁর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন। মেয়ে আরিফা ও দ্বিতীয় স্বামী খোরশেদকে নিয়ে এক মাস ধরে জাজিরার মিরাশার গ্রামের ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। খোরশেদ ওই এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, ‘শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।’
জানা গেছে, ৫ ফেব্রুয়ারি রাতে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন রাত সাড়ে ১০টার দিকে শিশুটি নিথর হয়ে যায় এবং মারা যায়।
পরে শুক্রবার সকালে জানাজানি হলে স্থানীয়রা মা ও সৎবাবাকে আটক করে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মা ও সৎবাবাকে আটক করেছি। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে